Web Analytics
রাজধানীর নিউমার্কেট এলাকায় চলতি বছরের ২৮ এপ্রিল নিহত খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার ডিএমপির উপকমিশনার আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তাকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান। বর্তমানে সুইডেন আসলাম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।

রোববার রাতে থাইল্যান্ড যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরে তাকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ হত্যার তদন্তে তার নাম উঠে এসেছে। আকতার হোসেন বলেন, আসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং একাধিক মামলা রয়েছে; কিছু মামলা তদন্তাধীন, আবার কয়েকটিতে পুলিশ প্রতিবেদন জমা দিয়েছে।

পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে কোন্দলের জেরে টিটনকে হত্যা করা হয়ে থাকতে পারে। ডিএমপি জানিয়েছে, চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের ওপর নিয়মিত গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে টিটন হত্যায় সুইডেন আসলামের প্রকৃত ভূমিকা স্পষ্ট হবে বলে পুলিশের আশা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।