Web Analytics
মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে ইরান থেকে তেল পরিবহনকারী ‘এম/টি ম্যাজেস্টিক এক্স’ নামের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে জাহাজটি নিয়ন্ত্রণে নেয় মার্কিন বাহিনী। মার্কিন যুদ্ধ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, জাহাজটি রাষ্ট্রহীন ছিল এবং ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের আওতাধীন এলাকায় অবস্থান করছিল।

বিবৃতিতে বলা হয়, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহন করছিল। আন্তর্জাতিক পানিসীমায় অবৈধ নেটওয়ার্ক ও ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী জাহাজগুলোর চলাচল বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধ বিভাগ আরও জানায়, কোনো নিষিদ্ধ পক্ষ আন্তর্জাতিক পানিসীমাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে না।

ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, সমুদ্রপথে অবৈধ তৎপরতা রোধে তাদের বৈশ্বিক অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।