রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন। চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।
কৃষি অনুষদের সাবেক ডিন এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আরিফুল ইসলাম এবং ভূমি ও আইন প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহাল উদ্দিন।
কমিটিকে ঘটনাটি তদন্ত, জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংঘর্ষে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং দুই বিভাগের একাডেমিক ভবনে এই ঘটনা ঘটে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।