Web Analytics
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না। বুধবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে যে সরকারই ক্ষমতায় এসেছে, দুর্নীতি কমেনি। যাদের সঙ্গে তারা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

তিনি বলেন, যদি জনগণ আবার দুর্নীতি ও নৈরাজ্য চায়, তাহলে সেভাবেই ভোট দিতে পারে, আর যদি একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ চায়, তাহলে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে। জনসভাটি কানায় কানায় পূর্ণ ছিল এবং বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদার এবং সঞ্চালনা করেন জামায়াত নেতা নাজমুল হক মোল্লা বাদল। এছাড়া স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

Card image

Related Videos

logo
No data found yet!