Web Analytics
অর্থ সংকটের কারণে সরকার নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নে ধীরে চলো নীতি গ্রহণ করেছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত বেতন কাঠামো কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

অর্থ বিভাগ জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে পে-স্কেলের জন্য সংরক্ষিত ৪০ হাজার কোটি টাকার প্রায় সবই অন্য খাতে ব্যয় হয়েছে। এর মধ্যে ২৪ হাজার কোটি টাকা জ্বালানি ভর্তুকিতে, ১৫ হাজার কোটি টাকা কৃষক ঋণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এবং ৩৮ কোটি ৭ লাখ টাকা ফ্যামিলি কার্ড প্রকল্পে খরচ হয়েছে। ফলে মাত্র ৯৬১ কোটি ৯৩ লাখ টাকা অবশিষ্ট রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিপুল অর্থ ব্যয় প্রয়োজন এমন পে-স্কেল বাস্তবায়ন বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা ও আমদানি ব্যয়ের চাপ সরকারের আর্থিক পরিকল্পনায় বড় প্রভাব ফেলেছে।

সরকারি কর্মচারীরা হতাশ হলেও আংশিক সমন্বয়ের আশা করছেন। প্রস্তাবিত পে-স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে, যেখানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।