Web Analytics
নেত্রকোনার মদন পৌর শহরের বাড়িভাদেরা রোডে বৃহস্পতিবার সকালে স্বামীর হাতে গুরুতর আহত হয়েছেন নার্স মারুফা আক্তার (২৭)। তার স্বামী আরিফুল ইসলাম হাত ও পায়ের রগ কেটে দেন বলে জানা গেছে। মারুফা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ আরিফুল ইসলামকে আটক করেছে।

পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আরিফুলের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে এবং মারুফার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মদনপুরে। প্রায় দশ বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয় এবং তাদের সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আরিফুল দাবি করেন, স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি এ কাজ করেছেন।

মদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল হুদা খান জানান, আহত নার্সকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।