Web Analytics
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশের স্বার্থের চেয়ে ইসরাইলকে বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ করেছেন মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পডকাস্টে তিনি বলেন, একজন নেতার জন্য নিজের দেশের মানুষের বদলে অন্য দেশকে বেছে নেওয়া অনৈতিক।

ট্রাম্পের কর্মকাণ্ড ব্যাখ্যা করতে কার্লসন এমন এক উদাহরণ দেন, যেখানে নিজের সন্তানরা না খেয়ে থাকলেও কেউ প্রতিবেশীর সন্তানদের ডিজনিল্যান্ডে নিয়ে যায়। তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের বদলে ইসরাইলকে বেছে নিয়েছেন। মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততারও সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ইসরাইলের স্বার্থে বারবার যুদ্ধে জড়িয়ে ওয়াশিংটন নিজের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে।

২০০৩ সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে কার্লসন দাবি করেন, ইসরাইলের দাবির পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র ওই যুদ্ধে জড়িয়েছিল এবং দুই দশকের বেশি সময় ধরে একই ধারা চলছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করে তিনি বলেন, ওই যুদ্ধে জড়িত ব্যক্তিরা তাঁর বক্তব্যের সত্যতা নিশ্চিত করবেন। কার্লসনের মতে, বিষয়টি এখন সবাই দেখতে পাচ্ছে এবং এটিই ট্রাম্পের দীর্ঘস্থায়ী অবদান হয়ে থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।