Web Analytics
পরিচয় গোপন রেখে ভারত ও কুয়েতে ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও র‍্যাব-৬ শনিবার দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়ের হওয়া হত্যা মামলায় আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।

একই মামলায় লাশ গুমের অপরাধে তাকে পৃথকভাবে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান ছিল। চাঞ্চল্যকর ওই হত্যা মামলায় এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল। র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার এএসপি ওয়ালিদ হাসান মিঠু জানান, রোববার জয়নাল সরদারকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।