Web Analytics
ধর্মঘট প্রত্যাহার করে মাঠে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অধিনায়ক হিসেবে মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে আল নাসরকে ২-০ গোলে জিতিয়েছেন তিনি। ম্যাচের ১৮ মিনিটের মাথায় গোল করে মৌসুমের ১৮তম গোলের দেখা পান পর্তুগিজ তারকা। পরে ৭৮ মিনিটে আল ইয়াহিয়া দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান বাড়ান। এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে আল নাসর।

রোনালদো ইচ্ছাকৃতভাবে আগের দুটি ম্যাচ খেলেননি। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কার্যক্রমে অসন্তুষ্ট ছিলেন তিনি। সংবাদমাধ্যম জানায়, পিআইএফ আল হিলালে বিনিয়োগ বাড়াচ্ছে, যা রোনালদোর মতে আল নাসরের প্রতি অবিচার। ক্লাব পরিচালনার বিষয়েও তার আপত্তি ছিল।

ইএসপিএন জানিয়েছে, রোনালদোর মূল দাবিগুলো মেনে নিয়েছে পিআইএফ। আল নাসরের পাওনা পরিশোধ করা হয়েছে এবং ক্লাবের শীর্ষ কর্মকর্তারা ব্যবস্থাপনার স্বায়ত্তশাসন ফিরে পেয়েছেন। মাঠে ফেরার আগে সৌদি লিগ কর্তৃপক্ষ রোনালদোকে সতর্ক করেছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।