Web Analytics
ইসরাইলের আরোপিত ৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে জেরুজালেমের আল-আকসা মসজিদ পুনরায় খুলে দেওয়া হয়েছে। জেরুজালেম ইসলামিক ওয়াকফ বিভাগ বুধবার সন্ধ্যায় জানায়, বৃহস্পতিবার ফজরের নামাজ থেকে কোনো সংখ্যাগত বিধিনিষেধ ছাড়াই মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ফজরের নামাজে হাজারো মুসল্লি অংশ নেন।

ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, ইসরাইলি কর্তৃপক্ষ জরুরি অবস্থা ও নিরাপত্তার অজুহাতে মসজিদটি বন্ধ রেখেছিল। নিষেধাজ্ঞার সময় ইসরাইলি বাহিনী মসজিদের চারপাশে কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণ করে এবং জেরুজালেমের পুরাতন শহরের ফটকগুলো বন্ধ করে দেয়। এই সময়ে ইহুদিদের পাসওভার উৎসব ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলে।

নিষেধাজ্ঞার সময় তথাকথিত ‘মন্দির’ সমর্থক গোষ্ঠীগুলো এই উৎসবের সুযোগে আল-আকসা মসজিদে হামলার উসকানি দেয় এবং এর ভেতরে কোরবানির আহ্বান জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।