মুঘল সম্রাট বাবর বা বাবরি মসজিদের নামে কোনো মসজিদ বা ধর্মীয় স্থাপনা নির্মাণ বা নামকরণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ আবেদনটি গ্রহণে অস্বীকৃতি জানালে আবেদনকারীর আইনজীবী তা প্রত্যাহার করেন, ফলে মামলাটি খারিজ হয়ে যায়।
শুনানিতে আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন, বাবর ছিলেন একজন ‘আক্রমণকারী’ এবং তার নামে কোনো ধর্মীয় স্থাপনা হওয়া উচিত নয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দেন তৃণমূল কংগ্রেসের সাবেক সদস্য ও বিধায়ক হুমায়ুন কবীর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে বাবর বা বাবরি মসজিদের নামে নির্মাণ বা নামকরণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।
তবে শীর্ষ আদালত মামলাটি গ্রহণে আগ্রহ না দেখানোয় আবেদনকারী শেষ পর্যন্ত পিটিশনটি প্রত্যাহার করে নেন এবং মামলাটি খারিজ হয়ে যায়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।