Web Analytics
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তি চবি শাখার মুখ্য সংগঠক উলফাতুর রহমান রাকিবকে মঙ্গলবার রাতে শাহজালাল হলের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যেতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীও ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হন। রাত সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদসহ ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত হয় ২৯ জুন ছাত্রদলের আয়োজনে ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে। ওই সময় ছাত্রদলের কর্মীদের সঙ্গে শিক্ষার্থী দিশান ও ইয়াফির কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মঙ্গলবার দিশান ও তার সহযোগীরা মামুনকে মারধর করলে উত্তেজনা ছড়ায়। আহতদের হাসপাতালে নেওয়ার সময় রাকিবকে ডেকে এনে তাকেও মারধর করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা ঘটনার তথ্য সংগ্রহ করছে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদল নেতারা বলেছেন, দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।