Web Analytics
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার রামনগর মাদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা কোরবানির প্রায় ১৫০টি পশুর চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেছে। ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন বাড়ি থেকে চামড়া সংগ্রহ করা হলেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়া এবং পাইকারি ক্রেতার অভাবে তা বিক্রি সম্ভব হয়নি। সংরক্ষণের সুযোগ না থাকায় ও দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কায় পরিবেশ রক্ষার্থে চামড়াগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, সংরক্ষণ ব্যবস্থা ও কার্যকর বাজার ব্যবস্থাপনার অভাবে প্রতি বছরই চামড়া নিয়ে এমন সংকট দেখা দেয়, যার নেতিবাচক প্রভাব পড়ছে মাদ্রাসা ও এতিমখানাগুলোর ওপর।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিক নিয়োগ ও গাড়ি ভাড়া করে চামড়া সংগ্রহে বিপুল অর্থ ব্যয় করেও কোনো পাইকার না পাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।