Web Analytics
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে হলটিতে আয়োজিত অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ ও ডাকসুর জিএস এস এম ফরহাদ যৌথভাবে ল্যাবটির উদ্বোধন করেন। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, ই-লাইব্রেরি ব্যবহার এবং আইটি ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ল্যাবটি স্থাপনের সার্বিক বাস্তবায়নে ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম এবং সহযোগিতা করেছে কবি জসীমউদদীন হল সংসদ। মাজহারুল ইসলাম বলেন, ল্যাবটি শিক্ষার্থীদের একাডেমিক কাজ, বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কোর্সের প্রশিক্ষণ এবং ই-লাইব্রেরি হিসেবে কাজে আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসু ও হল সংসদের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

এস এম ফরহাদ বলেন, বিভিন্ন হলের অনেক শিক্ষার্থীর একাডেমিক কাজের জন্য ব্যক্তিগত ল্যাপটপ নেই, ফলে তারা প্রয়োজন থাকা সত্ত্বেও প্রযুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনা করতে পারেন না। তাঁর মতে, ল্যাবটি তাদের একাডেমিক প্রয়োজন মেটানোর পাশাপাশি আইটি ও ক্যারিয়ার-সম্পর্কিত দক্ষতা শেখার সুযোগ দেবে। প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদ ল্যাবটি নিয়মিত ব্যবহারের উপযোগী করে পরিচালনার ওপর গুরুত্ব দেন এবং তত্ত্বাবধান ও ব্যবহারযোগ্যতা বাড়াতে পদক্ষেপের কথা জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।