ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী ও বিশ্বাসযোগ্য শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। আলজাজিরার খবরে বলা হয়েছে, তিনি ইরান ও মার্কিন নেতাদের বলেছেন যে যুদ্ধবিরতিই ছিল সর্বোত্তম সিদ্ধান্ত এবং এতে লেবাননকে অন্তর্ভুক্ত করাই শান্তির সর্বোত্তম পথ।
ম্যাক্রোঁ বলেন, যুদ্ধবিরতিকে বিশ্বাসযোগ্য ও স্থায়ী করার জন্য এটি একটি অপরিহার্য শর্ত। তিনি আরও উল্লেখ করেন, যেকোনো চূড়ান্ত চুক্তিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক নীতি এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে প্রতিবন্ধকতার মতো বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।
তিনি দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছেন এবং হরমুজ প্রণালি খোলার জন্য যৌথ সামরিক অভিযানের প্রস্তাবকে আগে অবাস্তব বলে মন্তব্য করেছিলেন।