Web Analytics
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের ইয়েসিলইউর্ত জেলার সামানকয় এলাকায় একটি এস-৭০ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। তুর্কি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় বলেছে, অজ্ঞাত কারণে মালাতিয়ায় তাদের এস-৭০ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে। ধ্বংসাবশেষ শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, জরুরি চিকিৎসা দল এবং তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

জরুরি সেবাকর্মীরা দুর্ঘটনাস্থলে সৃষ্ট ছোট আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও সামরিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। হেলিকপ্টারটি কী ধরনের মিশনে ছিল বা এতে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি। এস-৭০ সিকোরস্কি নির্মিত ব্ল্যাক হক পরিবারের বহুমুখী সামরিক হেলিকপ্টার।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।