ইরাকের আল-ফাও উপকূল থেকে ৬৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণ কেন্দ্র ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, তৃতীয় পক্ষের কাছ থেকে জাহাজটিতে আগুন লাগার তথ্য তারা পেয়েছে। তবে জাহাজটির পরিচয় বা আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
জাহাজে থাকা নাবিকদের অবস্থা এখনো অজানা। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, তাও এখনো জানা যায়নি।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।