Web Analytics
গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল করেছে ‘চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি’। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ শেষে মিছিলটি পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়। গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ও স্টেডিয়াম মার্কেটের বহু ব্যবসায়ী ও দোকান কর্মচারী এতে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, শনিবার বিকেলে ব্যবসায়ীরা চাঁদাবাজদের বিরুদ্ধে মিছিলের প্রস্তুতি নিলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে ব্যবসায়ী কবির হোসেনসহ অনেকে আহত হন, কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। বক্তারা বলেন, পুলিশের ভূমিকা দেখে মনে হয় তারা সন্ত্রাসীদের রক্ষা করছে।

কমিটির সভাপতি শ্রমিক নেতা আব্দুস সালাম হামলার নিন্দা জানিয়ে বলেন, কোনো দল যদি সন্ত্রাস বা চাঁদাবাজদের আশ্রয় দেয়, তাদের পরিণতি হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।