Web Analytics
সৌদি আরব সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে এবং সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের অব্যাহত হামলার নিন্দা করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি ভঙ্গের ঘটনাকে ঘৃণ্য বলে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরাইল দক্ষিণ সিরিয়ার সুয়াইদা ও দারা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে, যেখানে সিরিয়ার ট্যাঙ্ক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই হামলা ঘটে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরার সঙ্গে দ্রুজ নেতাদের আলোচনা ও যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই। এর আগে ওই এলাকায় সশস্ত্র সংঘর্ষে শতাধিক হতাহত হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।