Web Analytics
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি পেছিয়ে আগামী ৮ জুলাই নির্ধারণ করেছেন। সোমবার নির্ধারিত শুনানি মূল নথি না থাকায় স্থগিত করা হয়। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ২ জুলাই গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মহাখালী সেতু ভবনের সামনে বিক্ষোভ চলাকালে হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে উজ্জ্বল মিয়াসহ ২৫–৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় মামলা করেন। খায়রুল হক এর আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় জালিয়াতি ও দুদকের মামলাসহ আটটি মামলায় জামিনে আছেন।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর তিনি কারাগারে রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।