Web Analytics
দেশে জ্বালানি তেল মজুতের ঘটনা বেড়ে যাওয়ায় সরকার কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে তেল মজুত ও বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরে এক ব্যবসায়ীকে ১৮ হাজার লিটার ডিজেল মজুতের অভিযোগে জরিমানা করা হয়। জামালপুরে ৩ হাজার ১০ লিটার পেট্রোল জব্দ ও ১১ জনকে আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গায় প্রকৃত সংকট না থাকলেও সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় সাধারণ গ্রাহকদের অতিরিক্ত তেল কেনা ও মজুতের প্রবণতা বেড়েছে। এতে ফিলিং স্টেশনগুলোতে বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। গাজীপুরের কাপাসিয়ায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইলের সখীপুরে দুই ব্যবসায়ীকে অবৈধ তেল মজুত ও বিক্রির দায়ে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, বাজারমূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষকে অতিরিক্ত দামের চাপ থেকে রক্ষা করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।