Web Analytics
মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৭৭৭ কর্মীকে অগ্রাধিকার দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরকারের ঘোষিত জিরো কস্ট স্কিমের আওতায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর জন্য নির্ধারিত ১০ হাজার কর্মীর ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে। এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করে আদালত নির্দেশনা দেন।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়াগামী ৩৩ হাজার কর্মীর মধ্যে ১৭ হাজার ৭৭৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুনানিতে সরকারের নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, নতুন একটি উদ্যোগের মাধ্যমে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করছে সরকার।

আদালত বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে চিহ্নিত কর্মীরা মালয়েশিয়ায় যেতে না পারায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেসব জনশক্তি রপ্তানিকারক এজেন্সি কর্মী পাঠাতে ব্যর্থ হয়েছে এবং অনিয়মে জড়িত বলে চিহ্নিত, তাদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ও আইনগত ব্যবস্থার তথ্যও আদালতকে জানানো হয়েছে। মামলাটি চার মাসের জন্য মুলতবি করা হয়েছে এবং সরকারের পরবর্তী পদক্ষেপ বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।