Web Analytics
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনি এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার, ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এমিনি এরদোয়ান তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে সাক্ষাতের ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, আনাতোলিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনাতোলিয়ার ম্যাক্স রয়েল হোটেলে ওই বৈঠক শুরু হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।