Web Analytics
১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার আগে গঙ্গাসহ অভিন্ন নদীগুলোতে পানিপ্রবাহ নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে রোববার ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদনও চূড়ান্ত করা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।

চুক্তির অগ্রগতি পর্যালোচনায় দুই দেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত যৌথ কমিটির বৈঠক তিন মাস পরপর হওয়ার কথা। বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য আনোয়ার কাদির। ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য এবং নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের কমিশনার শরদ চন্দ্র। আগের বৈঠকটি মে মাসে দিল্লিতে হয়েছিল।

নথি অনুযায়ী, ভারত ১৯৬২ সালে ফারাক্কা ব্যারাজ নির্মাণ শুরু করে এবং ১৯৭০ সালে কাজ শেষ করে। ১৯৭৫ সালের ২১ এপ্রিল পরীক্ষামূলক চালুর কথা বলে ব্যারাজ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার শুরু হয়। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার অভিযোগ করেন, বাংলাদেশ ন্যায্য পানির হিস্যা পাচ্ছে না এবং গঙ্গা অববাহিকায় ভারতের পানি প্রত্যাহার ও অবকাঠামো নির্মাণের কারণে নদী, ফসলি জমি ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।