চাঁদপুরের হাজীগঞ্জে জন্ম নেওয়া এমডি মাসুদুর রহমান যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের মূলধারার রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন। মাত্র কয়েকশ ডলার ও একটি ব্যাকপ্যাক নিয়ে যুক্তরাষ্ট্রে আসা এই বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বর্তমানে কানেকটিকাট স্টেট সিনেটের ৪র্থ জেলার প্রতিনিধি। ২০২২ সালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি এবং তৃতীয়বারের জন্য দলীয় মনোনয়ন পেয়েছেন।
যুক্তরাষ্ট্রে আসার পর নানা কষ্টের মধ্য দিয়ে তিনি ব্যবসায় সফলতা অর্জন করেন। স্বাস্থ্যসেবা, আমদানি-রপ্তানি ও নির্মাণ খাতে ব্যবসা গড়ে তুলে কানেকটিকাটে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছেন। কমিউনিটির প্রতিনিধিত্বের অভাব থেকেই তিনি রাজনীতিতে আসেন এবং ধীরে ধীরে ডেমোক্রেটিক পার্টির গুরুত্বপূর্ণ পর্যায়ে যুক্ত হন।
বর্তমানে তিনি স্টেট সিনেটের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিম্নআয়ের মানুষের জন্য আবাসন সুবিধা বাড়াতে কাজ করছেন। তিনি তরুণ বাংলাদেশিদের রাজনীতিতে অংশগ্রহণ ও নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।