Web Analytics
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ ২০২৭ ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হবে। ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ২০ মার্চ এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর গুচ্ছ ভর্তি কমিটির সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সভা শেষে এ তথ্য জানান ভর্তি পরীক্ষার মূল কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, আবেদন সময়সূচি, আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে।

অধ্যাপক রব্বানীর মতে, গত বছর গুচ্ছভুক্ত থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ই এবারও ভর্তি প্রক্রিয়ায় থাকবে। গত বছর এসব বিশ্ববিদ্যালয়ে মোট আসন ছিল প্রায় সাড়ে ১৩ হাজার। ইউজিসির অনুমোদন সাপেক্ষে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।