Web Analytics
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা পণ্যের চালান খালাস না দেওয়ায় চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার তৌহিদা ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এই রুল জারি করেন। ওয়ার্দা অ্যান্ড জুবায়ের এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক ইয়াসির আরাফাতের করা আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে আদালত তৌহিদা ইসলামকে ১৪ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি পাকিস্তান থেকে ২৮ টন রক সল্ট আমদানি করে এবং ৫ মে বিল অব এন্ট্রি দাখিল করে। ২১ মে হাইকোর্ট সাত দিনের মধ্যে চালান খালাসের নির্দেশ দিলেও কাস্টমস কর্তৃপক্ষ শিল্প মন্ত্রণালয়ের অনাপত্তিপত্রের (এনওসি) শর্ত দেখিয়ে বিলম্ব করে। আপিল বিভাগ ২১ জুন কাস্টমসের আবেদন খারিজ করলেও চালান খালাস হয়নি।

আমদানিকারকের দাবি, দুই মাসের বেশি সময় ধরে চালানটি চট্টগ্রাম বন্দরে আটকে থাকায় স্টোর রেন্ট ও ডেমারেজ বাবদ প্রায় ২২ লাখ টাকা ক্ষতি হয়েছে, যা পণ্যের আমদানি মূল্যের দ্বিগুণেরও বেশি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।