Web Analytics
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

মির্জা আব্বাসের সঙ্গে মালয়েশিয়া গেছেন তাঁর স্ত্রী ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসার জন্য প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থান করেন। চিকিৎসা শেষে তিনি সম্প্রতি দেশে ফেরেন।

দেশে ফেরার পর মির্জা আব্বাস প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেন। এরপর বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য দলীয় কয়েকটি কর্মসূচিতেও অংশ নেন। পরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি আবার মালয়েশিয়ায় যাত্রা করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।