Web Analytics
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান শ্রমিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং সব শ্রেণি-পেশার শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রৈমাসিক অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

আতিকুর রহমান বলেন, দেশের শ্রমিকদের বড় একটি অংশ এখনো ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে যথাযথ অধিকার থেকে বঞ্চিত। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা হলেও অপ্রাতিষ্ঠানিক খাতসহ বিভিন্ন পেশার শ্রমিকের মজুরি নির্ধারণ ও পুনর্নির্ধারণ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। শ্রমের ধরন, পরিশ্রম ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সব শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কিছু ট্রেড ইউনিয়ন শ্রমিকের অধিকার আদায়ের বদলে দলীয় বা ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। বৈঠকে শ্রমিকবান্ধব ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলা, ইউনিয়ন কার্যক্রম জোরদার, অঞ্চল ও উপজেলা পর্যায়ে সংগঠন সম্প্রসারণ এবং কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের স্লোগান সামনে রেখে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় ও অঞ্চল পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।