Web Analytics
শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার প্রকাশিত আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। চা উৎপাদনকারী পাহাড়ি অঞ্চলে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজন মারা গেছেন। বন্যার পানিতে ডুবে মারা গেছেন আরও দুজন। প্রবল বৃষ্টি ও বন্যায় ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পানিবন্দী মানুষদের উদ্ধারে নৌবাহিনী ও স্থলবাহিনী মোতায়েন করা হয়েছে। হিরু টিভির ফুটেজে সেনাসদস্যদের ডুবে যাওয়া সড়ক দিয়ে হেঁটে আটকে পড়া পরিবার উদ্ধার করতে দেখা গেছে। নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলার দুর্গম পাহাড়ি এলাকাগুলো বর্ষাকালে দীর্ঘদিন ধরেই ভূমিধসের ঝুঁকিতে থাকে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর স্কুল পুনরায় খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি; কর্মকর্তারা বলেছেন, তা আগামী দিনের আবহাওয়ার ওপর নির্ভর করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।