ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদ পাবেন সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি।
রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সমাবর্তনের প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সভা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দুই অধ্যাপককে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। আয়োজন সফল করতে নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত পরীক্ষার ফলের ভিত্তিতে ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা অংশ নিতে পারবেন। আবেদন চলবে ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।