Web Analytics
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি মালিকানাধীন জমিতে পর্যটন পার্ক নির্মাণের কাজ শুরু করেছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এক্সে দেওয়া পোস্টে জানান, রোববার থেকে ‘হেরোদের জলাধার’ বা ‘হেরডস পুলস’ নামে পরিচিত স্থানে উন্নয়নকাজ শুরু হয়েছে। জর্ডান উপত্যকার ওই জায়গার মালিক ফিলিস্তিনি কৃষক সাদ নেমের।

নেমেরের ভাষ্য অনুযায়ী, গত জুনে ইসরাইলি বসতি স্থাপনকারীরা তার সেচের পানির পাইপলাইন দখল করে নেয় এবং পানি জলাধারের দিকে সরিয়ে দেয়। এতে তার কৃষিজমিতে সেচের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পর বসতি স্থাপনকারীরা স্থানটিকে ইসরাইলি পর্যটনকেন্দ্র হিসেবে প্রচার শুরু করে। তাদের দাবি, পুলটি বাইবেলের যুগের ইহুদি রাজা হেরোডের আমলের।

স্মোত্রিচ ওই স্থানের উন্নয়নে ৩০ লাখ শেকেল, প্রায় ১০ লাখ মার্কিন ডলার, বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সংরক্ষণ ও সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করতেই উন্নয়নকাজ করা হচ্ছে। একই পোস্টে তিনি বলেন, ‘বসতি স্থাপন বিপ্লব অব্যাহত রয়েছে।’ সাদ নেমের বর্তমানে ওই এলাকায় প্রবেশ করতে পারছেন না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।