Web Analytics
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, তার দল ক্ষমতায় এলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা হবে। শুক্রবার সকালে বরগুনার আমতলী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার আয়োজিত হাতপাখা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং স্বাধীনভাবে চলাচলের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সভায় তিনি বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা ওলিউল্লাহ এবং বরগুনা-২ আসনের প্রার্থী মো. মিজানুর রহমান কাসেমীকে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, হাতপাখা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলে বরগুনা জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিইল্লাহ এবং উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, অধ্যাপক আশ্রাব আলী আকনসহ স্থানীয় নেতারা।

সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গঠন ও স্থানীয় উন্নয়নকে ইসলামী আন্দোলনের নির্বাচনি অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!