Web Analytics
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জাতীয় সংসদে জানিয়েছেন, ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি সংশোধনের বিষয়টি সরকার বিবেচনা করছে। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার অস্বাভাবিক মূল্যে এই চুক্তি স্বাক্ষর করেছিল। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

মন্ত্রী জানান, ২০১৭ সালে আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত একটি জাতীয় কমিটি পর্যালোচনা করেছে। অবসরপ্রাপ্ত এক সুপ্রিম কোর্ট বিচারপতির নেতৃত্বে গঠিত ওই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। কমিটি আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ একটি আইনি প্রতিষ্ঠানের মতামতও নিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক মূল্যে স্বাক্ষরিত হয়েছে।

জাতীয় কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকার আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়া বা আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি সংশোধনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।