Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু। সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, নূর খান বিমানঘাঁটিতে অবতরণের সময় প্রেসিডেন্ট জারদারি, প্রধানমন্ত্রী শরিফ ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা পেজেশকিয়ানকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশ বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ উন্নয়নের বিষয়ে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করবে।

এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপে সম্মত হয়েছে, যা সফরটিকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।