Web Analytics
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে সন্ত্রাস দমনে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকারের দুর্বলতার সুযোগে সাধারণ মানুষ আবারও বর্বরতার শিকার হচ্ছে। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধারাবাহিক সহিংসতা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

নাহিদ ইসলাম মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে গুপ্ত হামলার কথা উল্লেখ করেন। তিনি ফরিদপুরে বাসে আগুন দিয়ে ঘুমন্ত এক বাসচালককে পুড়িয়ে হত্যার অভিযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণে কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনাও তুলে ধরেন।

তিনি দাবি করেন, নিষিদ্ধ গোষ্ঠীর ধারাবাহিক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, আসামিদের জামিন এবং ভারত থেকে অভিযুক্তদের ফিরিয়ে আনার বিষয়ে সরকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম সারাদেশের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।