Web Analytics
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় জয়ের লক্ষ্যে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মাধ্যমে প্রস্তুতি জোরদার করেছে জামায়াতে ইসলামী। দলটি রাষ্ট্র পরিচালনার নীতি ও কৌশল নিয়ে মৌলিক পলিসি পেপার চূড়ান্ত করেছে, যা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে অনুমোদিত হয়েছে। এসব নীতি আজ মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দিনব্যাপী ‘পলিসি সামিট’-এ উপস্থাপন করা হবে। এতে রাজনৈতিক নেতা, কূটনীতিক, শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

দলীয় নেতারা জানান, ক্ষমতায় গেলে দক্ষতার দৃষ্টান্ত স্থাপন এবং শরিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে জামায়াতের। সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাষ্ট্র পরিচালনার সব নীতি চূড়ান্ত করা হয়েছে এবং তা বিশিষ্টজনদের মতামতের জন্য উপস্থাপন করা হবে। দলটি বিদেশি কূটনীতিকদেরও এসব পরিকল্পনা জানিয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়ার দাবি করেছে। তবে তারা অভিযোগ করেছে, কিছু মহল জামায়াতের সক্ষমতা ও আন্তর্জাতিক সমর্থন নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

সূত্র জানায়, দেশি-বিদেশি দক্ষ পেশাজীবীদের নিয়ে বিশেষজ্ঞ টিম গঠন করছে জামায়াত। এবারের নির্বাচনি স্লোগান ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ সামনে রেখে দলটি ন্যায়সঙ্গত, দুর্নীতিমুক্ত ও নাগরিক-প্রধান বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।