Web Analytics
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. রাইয়ান মল্লিকের লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে প্রতিবেশীর গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। রাইয়ান মালয়েশিয়া প্রবাসী রাসেল মল্লিকের ছেলে এবং পশুরিবুনীয়া আফছারিয়া নূরানী কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যা করে লাশ লুকিয়ে রাখে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে— রিয়াদ মল্লিক, মিজান মল্লিক, সাইদুল ইসলাম ও পারভীন বেগম। নিহত শিশুর দাদা আব্দুল হক মল্লিক ভান্ডারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী জানান, শুক্রবার দুপুরে রাইয়ান নিখোঁজ হয় এবং তার মা তন্নী আক্তার থানায় সাধারণ ডায়েরি করেন।

তদন্তে স্থানীয়দের সহায়তায় একটি মসজিদের বারান্দা থেকে চিরকুট উদ্ধার করা হয়। হাতের লেখা বিশ্লেষণে রাইয়ানের চাচাতো ভাই রিয়াদকে আটক করা হয়। তার দেওয়া তথ্য ও গোয়েন্দা সহায়তায় বাকি তিনজনকে দ্রুত গ্রেপ্তার করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।