জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মো. সাব্বির (২১) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের তথ্যমতে, সাব্বির অনুমোদন ছাড়াই ১২০ লিটার ডিজেল মজুতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত তেল মজুত ও অনিয়মের দায়ে সাব্বিরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ইউএনও জানান, সকালে ডিজেল মজুতের অভিযোগে ওই যুবককে জেল দেওয়া হয়েছে।
এই অভিযান স্থানীয় প্রশাসনের অবৈধ জ্বালানি মজুত ও অনিয়ম রোধে চলমান তৎপরতার অংশ হিসেবে পরিচালিত হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।