Web Analytics
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিয়েছেন চলমান যুদ্ধ শেষ করার নতুন প্রচেষ্টার অংশ হিসেবে। পুতিনের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, চিঠিটি যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশেও পাঠানো হয়েছে।

জেলেনস্কি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইরান সংকটের দিকে থাকায় ইউরোপের যুদ্ধকে আবার আলোচনার কেন্দ্রে আনার জন্য অপেক্ষা করা উচিত নয়। তিনি আলোচনার সময় পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান এবং এটিকে আন্তর্জাতিকভাবে স্বাভাবিক ও প্রচলিত পদ্ধতি হিসেবে উল্লেখ করেন।

বৈঠকের জন্য নির্দিষ্ট তারিখ প্রস্তাব করে জেলেনস্কি বলেন, সুইজারল্যান্ড, তুরস্ক এবং আরব বিশ্বের দেশগুলোর শান্তি আলোচনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পুতিনকে উদ্দেশ করে তিনি লেখেন, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বেছে নিতে ভয় পাবেন না—এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।