বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়ার পর তিনি সোমবার সকাল ১১টার দিকে দেশে ফেরেন। রোববার ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার নাম নিরাপত্তাসংক্রান্ত নজরদারি তালিকায় দেখতে পেয়ে অতিরিক্ত যাচাইয়ের জন্য আটক করে।
সূত্রে জানা গেছে, সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম শনাক্ত হয়। প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা থেকে তার নাম আগেই মুছে ফেলা হয়েছিল, কিন্তু সেই তথ্য ইমিগ্রেশন বিভাগের ওয়াচলিস্টে সময়মতো হালনাগাদ হয়নি।
ঘটনা নিয়ে ভারত বা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তার নাম কেন তালিকায় ছিল এবং তথ্য হালনাগাদে বিলম্বের কারণও স্পষ্ট নয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।