Web Analytics
ভারতের উত্তর প্রদেশ সরকার ঈদুল আজহা উপলক্ষে নামাজ ও পশু কোরবানির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, খোলা জায়গা বা জনসমাগমস্থলে কোরবানি দেওয়া যাবে না এবং ঈদের নামাজের জন্য কোনোভাবেই রাস্তা বন্ধ করা যাবে না। তিনি নিষিদ্ধ পশু কোরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও উল্লেখ করেছেন এবং নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানে আদায়ের নির্দেশ দিয়েছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেন যাতে কোরবানি শুধুমাত্র পূর্বনির্ধারিত স্থানে হয় এবং উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু না হয়। বৈধ কসাইখানাগুলোতে নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলেও তিনি জানান।

উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন সম্ভব হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।