Web Analytics
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং বা করোনারি স্টেন্ট বিক্রি, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ রোববার এ তথ্য জানান।

অভিযোগে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর নির্ধারিত হার্টের রিংয়ের নতুন মূল্য কার্যকর না করে হাসপাতালটিতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে রিং বিক্রি করা হচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুদকের দল সম্প্রতি হার্টের রিং পরানো রোগীদের লেনদেনসংক্রান্ত তথ্য ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে। ভর্তি থাকা রিং পরিহিত রোগীদের কাছ থেকেও সেবাপ্রাপ্তিতে অনিয়ম বা হয়রানির অভিযোগ আছে কি না, সে বিষয়ে তথ্য নেওয়া হয়। সংগৃহীত তথ্য ও নথি পর্যালোচনা ও বিশ্লেষণের পর এনফোর্সমেন্ট বিভাগ কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।