Web Analytics
গত রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের কড়া পাহারায় একদল উগ্র জাতীয়তাবাদী ইসরাইলি প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেছে। জেরুজালেম ইসলামিক ওয়াফ-এর তথ্যমতে, অন্তত ১৯৯ জন ইসরাইলি এই অনুপ্রবেশে অংশ নেয়। তাদের মধ্যে কয়েকজনকে ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করতেও দেখা গেছে।

আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র স্থান, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্থিতাবস্থা চুক্তির আওতায় পরিচালিত হয়। এই চুক্তি অনুযায়ী, মসজিদ প্রাঙ্গণে কেবল মুসলিমদের ইবাদতের অনুমতি রয়েছে এবং প্রশাসনিক দায়িত্ব জর্ডানের তত্ত্বাবধানে ইসলামিক ওয়াফ-এর হাতে ন্যস্ত। সাম্প্রতিক সময়ে ইসরাইলি কর্তৃপক্ষের সহায়তায় প্রায় প্রতিদিনই উগ্রপন্থিরা সেখানে প্রবেশ করছে এবং পতাকা প্রদর্শনসহ প্রার্থনা করছে।

জেরুজালেম গভর্নরেটের মিডিয়া পরিচালক ওমর রাজউব বলেন, এসব কর্মকাণ্ড ইসরাইলি সরকারের উদ্দেশ্যপ্রণোদিত নীতির অংশ, যার লক্ষ্য আল-আকসার ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা পরিবর্তন করা এবং জেরুজালেমকে ইহুদিকরণ করা। তিনি একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।