Web Analytics
ভেরিফিক ডটকম চালু করেছে বাংলাদেশের প্রথম এআই সমর্থিত লেখনী এডিটর, যা লেখার স্বচ্ছতা ও মৌলিকতা নিশ্চিত করতে তৈরি। থিওরেক্স কনসাল্টিংয়ের তৈরি এই প্ল্যাটফর্মটি লেখার পুরো প্রক্রিয়া ট্র্যাক করে—কত শব্দ লেখা হলো, কত সময় লাগলো, টাইপিং স্পিড কেমন ছিল, এবং লেখাটি এআই দিয়ে লেখা হয়েছে কি না বা তা প্রকাশ করা হয়েছে কি না। এর লক্ষ্য শুধুমাত্র এআই শনাক্ত করা নয়, বরং লেখার স্বচ্ছতা বজায় রাখা।

এই টুলে রয়েছে কাট, কপি, পেস্ট বন্ধ রাখার সুবিধাসহ এআই রাইটিং এডিটর, ১০ হাজার শব্দ পর্যন্ত বিশ্লেষণ করতে সক্ষম এআই ডিটেকশন সিস্টেম, এবং রিয়েল টাইমে ব্যবহারকারীর আচরণ পর্যবেক্ষণকারী ট্রাস্ট মিটার। এছাড়া রয়েছে রাইটিং কোচ, যা লেখার মান উন্নত করার পরামর্শ দেয় এবং প্রকাশিত শর্তে এআই ব্যবহারে সহায়তা করে। বিকাশের মাধ্যমে মাসিক ৫০০ টাকায় এই সেবা পাওয়া যাবে।

ভেরিফিক ডটকমের মতে, এই প্ল্যাটফর্মটি নৈতিক লেখনী চর্চা উৎসাহিত করতে মানব ও এআই লেখার অনুপাত স্বচ্ছভাবে প্রদর্শন করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।