Web Analytics
ভারতের ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেডের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের আশঙ্কা, বয়লার কক্ষে এখনও কয়েকজন কর্মী আটকে থাকতে পারেন, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন শ্রমিক মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেন।

বেদান্ত লিমিটেড জানিয়েছে, বয়লার কক্ষটি তাদের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না এবং এটি পরিচালনা করছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।