Web Analytics
ইরানি বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর সার্ভিস সেন্টার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে, তবে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি এবং পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মানামায় পঞ্চম নৌবহরের সদর দপ্তরের কাছে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। ইরানের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, “ট্রুথফুল প্রমিজ ৪” অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে, যা ইরানে চালানো আগের হামলার জবাব হিসেবে পরিচালিত হয়। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে হামলাটি ঘটে।

অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। আমিরাত, কাতার ও কুয়েত জানিয়েছে, তারা নিজ নিজ আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আল-উদেইদ বিমান ঘাঁটিতে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।