Web Analytics
অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া শুক্রবার একটি নতুন নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ার সঙ্গে ক্যানবেরার প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে। এই চুক্তির আওতায় নতুন সামরিক প্রশিক্ষণ স্থাপনা গড়ে তোলা এবং যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে একজন জ্যেষ্ঠ ইন্দোনেশীয় কর্মকর্তাকে সংযুক্ত করা হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

আলবানিজ বলেন, যৌথ মহড়া আরও কার্যকর করতে সামরিক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে সহায়তা দেবে অস্ট্রেলিয়া। তিনি দুই দেশের দীর্ঘ সামুদ্রিক সীমান্তকে ঘনিষ্ঠ অংশীদারিত্বের স্বাভাবিক ভিত্তি হিসেবে উল্লেখ করেন। এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া তার প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে উদ্যোগী হয়েছে, অন্যদিকে ইন্দোনেশিয়া ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, এই চুক্তি দেশের স্বাধীন ও সক্রিয় পররাষ্ট্রনীতি এবং সুপ্রতিবেশী নীতির প্রতিফলন। এটি ২০২৪ সালের প্রতিরক্ষা চুক্তির ধারাবাহিকতায় সম্পন্ন হয়েছে, যার পর পূর্ব জাভায় যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!