Web Analytics
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের আগে প্রস্তুতি ম্যাচে জর্ডানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। আগামী ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আফঈদা খন্দকাররা। ক্লোজ ডোর ম্যাচের ফল প্রকাশ করেছে বাফুফে। মামুনি চাকমা ও সুরভী আকন্দ প্রীতি গোল করেন। নারী দলকে অনুপ্রাণিত রাখতে থাইল্যান্ডে আছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামের সঙ্গে। উদ্বোধনী দিনে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ৪ এপ্রিল চীনের বিপক্ষে এবং ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে খেলবে দলটি।

এই আসর থেকে চারটি দল ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। অর্থাৎ সেমিফাইনালে উঠতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হবে বাংলাদেশের।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।