ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজ প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অধ্যাপক সেহেলী জান্নাত সুলতানাকে সভাপতি করে গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় আগামী সাত দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান জানান, গুরুতর আহত শিক্ষার্থী মীর হামিদুরকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী নাফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।